শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

বাবার পর ছেলেরও মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি। / ১৪৪ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ১৫ মে, ২০২১, ৬:৩৬ অপরাহ্ণ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দক্ষিণ তালপট্টি এলাকায় বাঘের আক্রমণে রেজাউল ইসলাম (২৯) নামের এক মৌয়াল নিহত হয়েছেন। এই একই এলাকায় তার বাবাও বাঘের আক্রমণে নিহত হন। মাত্র ৭ বছরের ব্যবধানে একই এলাকা থেকে বাঘে খেলো বাবা ও ছেলেকে।

২০১৪ সালে রেজাউল ইসলামের বাবা একই এলাকা থেকে বাঘের আক্রমণে নিহত হন।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক-এসিএফ এম এ হাসান জানান, রেজাউল ইসলামসহ কয়েকজন মৌয়াল গত সপ্তাহে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের উদ্দেশ্যে সুন্দরবনে যায়। ঈদের দিন শুক্রবার বিকেলে দক্ষিণ তালপট্টি এলাকায় মধু সংগ্রহকালে বাঘের আক্রমণের শিকার হন মৌয়াল রেজাউল।

তবে সংঘবদ্ধ প্রতিরোধে বাঘ মৌয়ালের মরদেহ নিয়ে যেতে পারেনি। রেজাউলের সাথে থাকা মৌয়ালরা মরদেহ উদ্ধার করে শনিবার দুপুরে লোকালয়ে এনেছে। দুপুরে গাবুরার বাড়িতে মরদেহ পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।

রেজাউলের স্ত্রী মুর্শিদা খাতুন জানান, ২০১৪ সালে রেজাউলের বাবা গাবুরার চকবারা গ্রামের ইসলাম সরদারও একই এলাকায় বাঘের আক্রমণে নিহত হন। রেজাউল মুর্শিদা দম্পতি’র তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর