সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

কালিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কাঃ দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি। / ২৬৬ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ১৫ মে, ২০২১, ৯:২৩ অপরাহ্ণ

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছের
সঙ্গে ধাক্কা লাগায় দু’ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন এক ভাটা শ্রমিক।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের গোলাখালি শ্মশান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামের আব্দুল হামিদ মোড়লের ছেলে ও মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পক্ষার্থী তৌহিদুল ইসলাম (১৬) ও
একই গ্রামের সাঈদ মোড়লের ছেলে ও প্রতাপনগর এপিএস কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রিয়াজ মোড়ল ওরফে শাহীন (১৮)।

আহত ভাটা শ্রমিকের নাম গোলাম রসুল (২২)। সে নাসিমাবাদ গ্রামের মোস্তফা ঢালীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে ভর্তি করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে চিকিৎসাধীন গোলাম রসুল জানান, তিনি শ্যামনগরে এক আত্মীয়ের বাড়ি থেকে মটর
সাইকেলে তৌহিদ ও রিয়াজকে নিয়ে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালিগঞ্জ কাঁকশিয়ালী ব্রীজের নীচ দিয়ে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে গোলাখালি শ্মশানের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি একটি বাবলা গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এতে তারা তিনজন গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদ ও রিয়াজকে মৃত বলে ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর