সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে কোবাদক স্টেশনে দূর্নীতি চরমে

শ্যামনগর প্রতিনিধি। / ১৮৫ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ১৯ মে, ২০২১, ১:২৭ অপরাহ্ণ

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনে দূর্নীতি চরমে উঠেছে। অতিষ্ঠ হয়ে উঠেছে জেলে,বাউয়ালী ও মৌয়ালরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলেরা অভিযোগ তুলে বলেন যে, সুন্দরবনে প্রবেশ করতে স্টেশন থেকে মধুর পাশ নিতে গেলে আলাদা ভাবে স্টেশন কর্মকর্তাকে পাশ প্রতি উৎকোচ দিতে হয় ৪শ টাকা এবং সাথে নৌকা প্রতি ৬ কেজি মধু। সরকারি রেভিনিউ এর টাকা ছাড়াও অতিরিক্ত ৪শ টাকা ও মধু না দিলে স্টেশন কর্মকর্তা পাশ না দিয়ে বিভিন্ন অজুহাতে তাদের নাজেহাল করেন।
কোবাদক স্টেশনটি সাতক্ষীরা রেঞ্জের মধ্যে হলেও খুলনা জেলার অর্ন্তগত বেতকাশি ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে অবস্থিত। স্টেশনে পরপর দুইটি নদী পার হয়ে যেতে হয়। যার ফলে সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তাদের নজরের বাইরে। এই কারণে দেদারছে স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন জেলেদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত টাকা ও মধু।
সদ্য সুন্দরবন থেকে ফিরে মধু নিয়ে অফিসে হাজির (ছদ্মনাম) আশুতোষ কুমার বলেন, ১৪ দিন পর লোকালয়ে ফিরলাম যাওয়ার পথে স্টেশন অফিসারের নির্দেশিত মধুটা দিতে আসলাম। না হলে পরে সুন্দরবনে যেতে পারবো না। মধু যা পাই না কেন স্টেশন কর্মকর্তাকে দিতেই হবে। তবে আমার নাম বলবেন না। আমার সংসার এই সুন্দরবনের উপরে নির্ভরশীল।
এ বিষয় নিয়ে স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, একশ্রেনীর কুচক্রী মহল আপনাদের সাথে মিথ্যা বলেছে।সরকারি রেভিনিউ ছাড়া অন্যকোন আর্থিক লেনদেন করি না।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর