সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সাতক্ষীরার হিমসাগর আম পাঠানো হলো ইটালির রোমে

সাতক্ষীরা প্রতিনিধি। / ১৮৫ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ২১ মে, ২০২১, ৩:৩২ অপরাহ্ণ

সাতক্ষীরার ব্রান্ড বিখ্যাত হিমসাগর আম ৫ টন আজ শুক্রবার ইটালির রোমে রপ্তানি হচ্ছে। মেসার্স ইসলাম ট্রেডার্স এর মাধ্যমে এই আম বিদেশে যাচ্ছে। সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের হাফিজুর রহমান কারির বাগান থেকে এই আম সংগ্রহ করা হয়। ১৪টি বায়ার কোম্পানি জেলার প্রান্তিক পর্যায় থেকে এসব আম সংগ্রহ করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রপ্তানিকৃত আমের জন্য সাড়ে ৩শ’ চাষীকে আলাদা প্রশিক্ষণ দিয়েছেন।

দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উপস্থিত থেকে রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন এবং বাগান পরিদর্শন করে আমের গুনগত মান দেখেন। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নুরুল ইসলাম, জেলা বিপনন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্যাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

এবার জেলায় ৪হাজর ১শ হেক্টর জমিতে ৪০ হাজার মেট্রিক টন উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। এরমধ্যে ৫০ টন বিদেশে রপ্তানির কথা রয়েছে।
আম চাষী এসএম লিয়াকত হোসেন, রপ্তানিকারকের প্রতিনিধি শাওন হোসেন ও আম প্রস্তুত কারক শ্রমিকরা জানান, এবার মৌসুমী বর্ষা না হওয়ায় আমের সাইজ একটু ছোট হলেও চাষীরা ক্ষতির মুখে পড়েননি।

রপ্তানিকারকরা নায্যমুল্যে আম ক্রয় করে সকল প্রস্তুতি শেষে বিদেশে পাঠাচ্ছেন। ফলে চাষী ব্যবসায়ী উভয় লাভবান হওয়ার পাশাপাশি দেশে রেমিটেন্স আসছে বলে জানান।
স্বাদে গুনে ও মানে সেরা হওয়ায় এ জেলার আম ব্রান্ড হিসেবে বিদেশে যাচ্ছে এবং তা অব্যহত থাকবে জানালেন জেল প্রশাসক এসএম মোস্তফা কামাল।

এরআগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এফএও এর যৌথ কারিগরী সহায়তায় গত ৯ মে জার্মানীতে রপ্তানীর উদ্দেশ্যে সাতক্ষীরা ছাড়ে একহাজার কেজি গোবিন্দভোগ জাতের আম।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর