সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সাতক্ষীরায় ভূয়া এনএসআই মুজাহিদ আটক, ইসরায়েলি গোয়েন্দা সংস্থায় প্রশিক্ষণের দাবি!!

সাতক্ষীরা প্রতিনিধি। / ১৭৫ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ২৬ মে, ২০২১, ১২:৫৩ পূর্বাহ্ণ

কখনও দুদক কর্মকর্তা,কখনও এনএসআই এর অফিসার,কখনও ইন্টেলিজেন্স ব্রাঞ্চের বিভাগীয় অফিসার,আবার কখনো প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের ভাগ্নে পরিচয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে মুজাহিদ মোড়ল (২৫) নামের এক পেশাদার প্রতারক। সে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রামের আশরাফ মোড়ল এর ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে তালা উপজেলার ইসলামকাটি গ্রামে প্রতারনার শিকার আলতাফ হোসেনের কাছ থেকে পুনরায় টাকা নিতে আসলে জনতার সহায়তায় সুজনসাহা বাজার থেকে তাকে আটক করা হয়। এনএসআই সাতক্ষীরা অফিসের ডিডি জাকির হোসেন’র নেতৃত্বে এনএসআই এর একটি টিম তাকে বেশকিছুদিন থেকে তাকে নজরে রেখেছিল। আজ তারা হাতেনাতে তাকে আটক করে। পরে সাতক্ষীরা ডিবি পুলিশের একটি টিম এবং তালা থানা পুলিশ প্রতারক মুজাহিদকে তালা থানায় নেন। এছাড়া ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদ এর প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্ট হিসেবে সে কাজ করে বলে একটি সূত্র জানিয়েছে।

এ ব্যাপারে উপজেলার ইসলামকাটি গ্রামের নিছার আলী সরদারের ছেলে আলতাফ হোসেন (৪০) জানান, প্রতারক মোজাহিদ এনএসআই পরিচয় দিয়ে প্রায় এক বছর ধরে চাকরী, বাড়ী কিনে দেওয়া ও বিদেশ পাঠানো এবং হজে পাঠানোর কথা বলে আমি আমার ভাই শাহিনুর ও ইসলামকাটি গ্রামের দেলবার আলীর ছেলে শফিকুল এর নিকট থেকে চার কিস্তিতে ১৩ লাখ নিয়েছে। এছাড়া ডুমুরিয়া এলাকার রোস্তম মোল্লার পুত্র হালিম মোল্যা, ডুমুরিয়ার কুলবাড়িয়া গ্রামের গফুর শেখের ছেলে মোস্তফা কামাল, একই গ্রামের এজাহার আলীর পুত্র গণি মোল্যা এই তিন জনের নিকট থেকে ২৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক মুজাহিদ।

এদিকে থানায় নিয়ে মুজাহিদকে ডিবি পুলিশ, এনএসআই এবং থানা পুলিশ যৌথভাবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদে সে প্রতারনার অনেক কথা এবং বিদেশী প্রতারকদের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে।

তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল জানান, প্রতারক মুজাহিদ কে জিঙ্গাসাবাদ চলছে। জিঙ্গাসাবাদ শেষে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর