সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

জলবায়ু সংকট মোকাবেলায় ফটোগ্রাফি প্রদর্শনী ক্লাইমেট ক্লিকে প্রথম হলেন শ্যামনগরের শাহীন

শ্যামনগর প্রতিনিধি। / ১৮২ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১, ৩:০০ অপরাহ্ণ

বাংলাদেশ ও বিশ্বজুড়ে জলবায়ু সংকট মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতা ও ভার্চুয়াল প্রদশর্নী “ক্লাইমেট ক্লিক” এ প্রথম স্থান অধিকার করেছেন সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের এস এম শাহিন আলম।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট ও প্রকাশ আয়োজিত এই ফটোগ্রাফি প্রতিযোগিতা ও ভার্চুয়াল প্রদশর্নীর প্রতিযোগীদের নাম প্রকাশ করা হয়। উপকূলীয় জেলাসহ সারা দেশ থেকে এ প্রতিযোগিতায় অসংখ্য তরুণরা অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক যুব দিবস ও কোস্টাল ইয়ুথ এ্যাকশন হাবের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর সমন্বয়ক সোহানুর রহমান প্রতিযোগিদের নাম প্রকাশ করেন। প্রতিযোগীদের নাম প্রকাশকালে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, ইয়াং পিপল একশন এইডের ম্যানেজার নাজমুল আহসান, ব্রিটিশ কাউন্সিল “প্রকাশ” এর টিম লিডার জেরি ফক্স। আলোচনা সভায় সারা বাংলাদেশ থেকে দেড় শতাধিক যুব অংশ নেন।

ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম হওয়া প্রসঙ্গে এস এম শাহিন আলম বলেন, ‘শত কথা একটি ছবির মাধ্যমে প্রকাশ করা যায়, সবচেয়ে বড় কথা আমরা যে বৈশ্বিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। তৃণমূল থেকে আমাদের সমস্যা আমি ছবির মাধ্যমে তুলে ধরতে ভালোবাসি। প্রতিযোগিতায় প্রথম হওয়া আমার কাছে যতটা না গর্বের তার থেকে বেশি গর্বের জায়গা আমরা যে ভালো নেই তা জানাতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘অন্যান্য উপকূলীয় অঞ্চলের থেকে সাতক্ষীরা বেশি ক্ষতিগ্রস্ত সেটা এই প্রথম হওয়ার মাধ্যমেও প্রকাশ পেলো। ভবিষ্যতে উপকূলের অবস্থা ছবির ভাষায় আরো প্রকাশ করতে চাই।’

শাহিন আলমের অর্জনে তাকে শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরার শিক্ষার্থীদের মোর্চা সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি। সংগঠনটির সভাপতি শেখ শাকিল হোসেন বলেন, ‘মেধা, পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে শাহিন উপকূলের মুখপাত্রে পরিণত হয়েছে। শাহিন আলম সাতক্ষীরার শিক্ষার্থীদের জন্য অনুসরণীয়।’

শাহিন আলম সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জেলা সমন্বয়ক ও সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর