বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

শ্যামনগরে হাইকোর্টের নির্দেশনাকে অবজ্ঞা করে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি। / ২৯৮ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ২ অক্টোবর, ২০২১, ১১:০৭ অপরাহ্ণ

হাইকোর্টের নির্দেশনাকে অবজ্ঞা করে মানববন্ধন করেছে শ্যামনগরের একটি প্রতিক্রিয়াশীল মহল। আজ শনিবার সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা যে কোনো মূল্যে নকিপুর পেরিফেরি মার্কেট এর নির্মাণ কাজ বন্ধের ঘোষণা দেওয়া হয়। শ্যামনগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিভাগীয় কমিশনার,খুলনা মহোদয়ের নির্দেশনায় এবং জেলা প্রশাসক,সাতক্ষীরা নির্দেশ মোতাবেক এবং মহামান্য হাইকোর্ট এর ৫৯৯৬/২০২১ রিট পিটিশন নং মোতাবেক শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি)’র উপস্থিতিতে ৩০/০৯/ ২০২১ তারিখে শ্যামনগরের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার জন্য সরকারি হাটবাজার নীতিমালা মেনে চুক্তিপত্র অনুযায়ী দোকান ঘরের দখল ও সীমানা হস্তান্তর করা হয়।
এরপর সরকারি নির্দেশ এবং হাইকোর্টের নির্দেশনার আলোকে ব্যবসায়ীরা দোকানঘর নির্মাণ শুরু করলে শ্যামনগর একটি মহলের গাত্রদাহ শুরু হয়। তারা হাইকোর্টের নির্দেশনাকে অপব্যাখ্যা দিয়ে শ্যামনগর বাজারে মাইকিং করে একটি মানববন্ধনের আয়োজন করে। এর ফলশ্রুতিতে কিছু অসাধু ব্যবসায়ী এবং এলাকার একটি প্রতিক্রিয়াশীল মহল বৈধ ব্যবসায়ীদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন। নকিপুর বাজারের ব্যবসায়ী আনিসুর রহমান, কামরুল ইসলাম কামু, আব্দুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম সহ কয়েকজন ব্যবসায়ী জানান, মহামান্য হাইকোর্ট এর রিট পিটিশন অবজ্ঞা করে ব্যবসায়ীদের আড়ালে কিছু সুধীজন প্রশাসন ও আদালতের বিরুদ্ধে ঔদ্ধত্যমূলক বক্তব্য প্রদর্শন করেছেন।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, জাসদ নেতা স ম মাহবুব এলাহি, মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ,প্রমুখ।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর