রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছাত্রদল নেতার উপর হামলার দায় অস্বীকার করে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ফুলের শুভেচ্ছায় সিক্ত জেলা পরিষদের নবাগত প্রশাসক মাশুকুর রহমান বাসের ধাক্কায় প্রাণ গেল মৌচাষির স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা পারমাণবিক স্থাপনায় হামলা হলে হরমুজ পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলীগ নেতার ঈদে সড়কে প্রাণ গেল ২৬ জনের আধিপত্য বিস্তার নিয়ে হত্যা : ৪০ বাড়িতে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮ বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু ঢাকা-ভাঙ্গা এক্স‌প্রেসও‌য়েতে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ যুগান্তর মাল্টিমিডিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে?
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী

প্রতিবেদকের নাম / ৪৫ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। ছবি: সংগৃহীত

 জসিম গৌড়া :

জমির নামজারি বা মিউটেশন করতে একসময় নিজের কাছ থেকেও ২৫ হাজার টাকা ঘুষ নেয়া হয়েছিল বলে জানিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘নামজারি করতে কেউ ঘুষ নিলে তার ঠিকানা হবে জেলখানা, না হয় পানির মধ্যে।’

শুক্রবার (২৭ মার্চ) সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ‘জমির নামজারি করতে আমার কাছ থেকেও একসময়ে ২৫ হাজার টাকা ঘুষ নেয়া হয়েছে। এমন পরিস্থিতি যেন আর তৈরি না হয়। তিনদিনের মধ্যে মিউটেশন দিতে হবে, ভূমি অফিসের কর্মকর্তাদের সেই নির্দেশনা দেয়া হয়েছে। কোনো অর্থের বিনিময়ে কেউ এমন কাজ করলে, তার ঠিকানা হবে জেলখানা, না হয় পানির মধ্যে।’
 
মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘শেখ হাসিনা সরকারের মতো যেন বিএনপির কোনো নেতাকর্মী স্বৈরাচার না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। দলের নাম ভাঙিয়ে কেউ যেন চাঁদাবাজি-টেন্ডারবাজি না করতে পারে। পাশাপাশি কিশোর গ্যাং লালন-পালন করা যাবে না। কেউ জমি দখল করার চেষ্টা করলে তার মাদারীপুরে জায়গা হবে না।’
 
 
সাবেক এমপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত দিনে জনগণের কাছ থেকে ভোটভিক্ষা চেয়ে আপনাদের সাথে প্রতারণা করেছেন সাবেক এমপি। এর প্রমাণ বিভিন্ন এলাকার সড়ক, রাস্তাঘাট ও খালের উন্নয়ন না হওয়া। খাল ও নদীতে পর্যাপ্ত পানি থাকলেও আমরা সবাই গভীর নলকূপ ব্যবহার করি। এমন এক সময় আসবে যখন এই নলকূপের কারণে খালে কিংবা নদীতে পানি থাকবে না। এমন পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্য সারাদেশেই বিএনপি সরকার খাল খনন কর্মসূচি শুরু করেছে।’
 
পেয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত ওসমানের সভাপতিত্বে ও নুরুজ্জামান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর আদালতের জিপি অ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী, আড়িয়াল খাঁ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সোহেল আহমেদ বাদলসহ অনেকে।
Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর