সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার

নিজস্ব প্রতিবেদক : / ১০৬ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ

মাদারীপুরে ‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম আদালত কার্যক্রমের জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় অংশীজনদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল তিনটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোছাঃ জেসমিন আকতার বানু, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসানাত খান, গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অডিনেটর নাসির উদ্দিন লিটন উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে বিভিন্ন মসজিদের ইমাম, পুরোহিত, ও ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্য, জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসানাত খান বিগত সময়ের গ্রাম আদালতের সাফল্য এবং এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরেন। তিনি জানান, গ্রামীণ জনপদের সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সাশ্রয়ী বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত অনন্য ভূমিকা পালন করছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার বলেন, গ্রাম আদালতের মূল উদ্দেশ্য তখনই সফল হবে, যখন এর সুফল মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে। সাধারণ মানুষ যাতে মামলা-হামলার দীর্ঘসূত্রিতা এড়িয়ে নিজেদের এলাকায় সঠিক বিচার পায়, সে বিষয়ে প্রচার-প্রচারণা আরও জোরদার করতে হবে।”

সভায় উপস্থিত বক্তারা গ্রাম আদালতের আইনি সক্ষমতা এবং জনগণের আস্থা বৃদ্ধিতে প্রচার কার্যক্রমের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা আশা প্রকাশ করেন, স্থানীয় অংশীজনদের সক্রিয় অংশগ্রহণে গ্রাম আদালত একটি শক্তিশালী বিচারিক কাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর