মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন, র্যালী ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেল ৫ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালতের র্যালী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
র্যালীটি ইউনিয়নের ধুলগ্রাম বাজার হয় বিভিন্ন অলিগলিতে প্রবেশ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন র্যালী ও কুইজ প্রতিযোগিতার সভাপতিত্ব করেন বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খান। অনুষ্ঠানে চেয়ারম্যান মজিবুর রহমান খান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন ছোট ছোট দেওয়ানী এবং ফৌজদারি বিরোধ গুলো থানা বা আদালত মুখী না হয়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালতের মামলা গুলো নিষ্পত্তি করার জন্য পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে যে মামলা গুলো হয় সে গুলো তিন লক্ষ টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আলিউল হাসানাত খাঁন। তিনি গ্রাম আদালতের আইন বিধি নিয়ে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে গ্রাম আদালতের ভিডিও শোর মাধ্যমে যে নাটক দেখানো হয় সেখান থেকে প্রশ্ন করা হলে অংশগ্রহণকারীরা উত্তর দেয় এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ কবির হাওলাদার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আল আমিন হোসেন, সংরক্ষিত আসনের ইউপি সদস্য মিনু খানম সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার এবং এলাকার সাধারণ জনগণ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গ্রাম পুলিশগণ।