সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংসদ ভবনে শিক্ষা সফর, নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বসিত মাদারীপুরের শিক্ষার্থীরা বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সংসদ ভবনে শিক্ষা সফর, নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বসিত মাদারীপুরের শিক্ষার্থীরা

এস. এম. রাসেল : / ১৪ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার উদ্যোগে, জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষ্যে ব্যতিক্রমী এক শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। এতে মাদারীপুর সদর উপজেলার ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টেকেরহাট পপুলার স্কুল অ্যান্ড কলেজ এবং রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা জাতীয় সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন। পাশাপাশি সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে রাষ্ট্র পরিচালনা ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।

সোমবার (২৯ জুন) দুপুরে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং লেখাপড়া ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সুশিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ শিক্ষার্থীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াও উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ‘অনেক শিক্ষার্থীরই জাতীয় সংসদ ভবন ঘুরে দেখার স্বপ্ন থাকে। কিন্তু নানা কারণে সেই সুযোগ সবার হয় না। শিক্ষার্থীদের সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই এই শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময়ের সুযোগ পেয়েছে। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখে এবং তাঁর সঙ্গে কথা বলতে পেরে শিক্ষার্থীরা আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’

শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ তাঁদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। সংসদীয় কার্যক্রম সরাসরি দেখা এবং রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তাঁদের মধ্যে দেশ, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে নতুন আগ্রহ সৃষ্টি করেছে।

তাঁদের মতে, এ ধরনের শিক্ষা সফর পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর