বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

‘ নির্বাচন কমিশন (ইসি) ভুল করে তাঁদের মেরে ফেলেছে’

প্রতিবেদকের নাম / ২২৮ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, ১০:৩৯ পূর্বাহ্ণ

ঝিনুক টিভি ডেস্ক-

২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের উল্লেখযোগ্য একটি অংশ এখন নিজেদের জীবিত বলে দাবি করছেন। এসব ভোটার নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করে বলেছেন, ইসি ভুল করে তাঁদের মেরে ফেলেছে। তাঁরা ভুল সংশোধন করে আবার তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি করেছেন।

সম্প্রতি ইসির উপজেলা নির্বাচন কার্যালয়গুলোতে এমন অসংখ্য আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। বেশ কয়েকজন জেলা নির্বাচন কর্মকর্তা এ বিষয়ে অবহিত করে ইসিকে চিঠি লিখেছেন। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের যুগ্ম সচিব আবদুল বাতেন বলেন, ছবিসহ ভোটার তালিকা চালু হওয়ার পর প্রথম দিকে কয়েক দফার হালনাগাদে মৃত ভোটারদের নাম যথাযথভাবে বাদ দেওয়া সম্ভব হয়নি। কারণ, তথ্য সংগ্রহকারী মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি। ২০১৬ সালের হালনাগাদে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য পারিশ্রমিক ঘোষণা করা হয়েছিল। যে কারণে তথ্য সংগ্রহকারী অতি উৎসাহী হয়ে জীবিত ব্যক্তিদের নাম মৃতের তালিকায় ঢুকিয়ে দিয়েছেন। তবে ভোটার তালিকায় মৃত, বাস্তবে জীবিত—এমন ভোটারের প্রকৃত সংখ্যা সম্পর্কে ইসির কাছে কোনো হিসাব নেই বলে আবদুল বাতেন জানান। তিনি বলেন, ইসি নতুন করে যাচাই-বাছাই করে এসব আবেদন নিষ্পত্তি করবে।

ইসি সচিবালয় থেকে জানা যায়, জকিগঞ্জের আবুল কালাম আজাদ (এনআইডি নম্বর-১৯৮১৯১১৯৪৮৫০০০০০৯) ও তাহমিনা আক্তার পপির (১৯৯৩৯১১৯৪৮৫০০০২৮০) ব্যক্তিগত তথ্য ইসির তথ্যভান্ডারে প্রদর্শিত হলেও ভোটার তালিকায় তাঁদের নাম নেই। চট্টগ্রামের দক্ষিণ মোঘলটুলীর মোহাম্মদ সাদেক হোসাইনের (এনআইডি নম্বর-১৯৮৪৩৩২৩০০১১৯০৭৪৫) নাম মৃত বলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ওই ব্যক্তি জনপ্রতিনিধির প্রদত্ত সনদ ও জন্মনিবন্ধন সনদসহ ডবল মুরিং থানা নির্বাচন অফিসে গিয়ে জবানবন্দি দিয়েছেন। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ওই ব্যক্তির নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করে ইসিতে পাঠিয়েছেন।

আরও জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টেপাগাড়ী গ্রামের বাসিন্দা শাহাদৎ হোসেন (এনআইডি নম্বর- ১৯৬৭১০১৯৪৭৯১৭৪২৫৫)। বিদ্যমান ভোটার তালিকায় তাঁর নাম নেই। ভোটার তথ্যভান্ডারে তাঁর তথ্য মৃত বলে প্রদর্শিত হচ্ছে। এই ব্যক্তিকে পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপারিশ পাঠানো হয়েছে বগুড়ার জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে।

একইভাবে গত ২৫ সেপ্টেম্বর শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা জানিয়েছেন, আমির হোসেন (এনআইডি নম্বর-৮৯১৩৭৫০৮৮৯২৮১) ঝিনাইগাতি উপজেলার বাতিয়াগাঁও গ্রামের বাসিন্দা। তাঁর নামও মৃত্যুর কারণে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ব্যক্তির নামও পুনরায় তালিকায় অন্তর্ভুক্তির জন্য জেলা নির্বাচন কর্মকর্তা সুপারিশ করেছেন।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, এবারের হালনাগাদেও উল্লেখযোগ্যসংখ্যক জীবিত ভোটারের নাম মৃতের তালিকায় ঢুকে যাবে বলে তাঁরা আশঙ্কা করছেন। কারণ, তথ্য সংগ্রহকারীরা যাচাই-বাছাই না করেই স্থানীয় লোকজনের মুখের কথায় বিশ্বাস করে বিভিন্ন ব্যক্তিকে মৃত হিসেবে চিহ্নিত করে। গত ২৩ এপ্রিল থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। জানা যায়, ইসি এখন পর্যন্ত ৮৪ লাখ ৮ হাজার ৬৫৩ জন ভোটারের তথ্য সংগ্রহ করেছে। তালিকা থেকে বাদ দেওয়ার মৃত হিসেবে তথ্য সংগ্রহ করা হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ১৬৩ জনের। এবারের হালনাগাদে প্রতিজন নতুন ভোটারের তথ্য সংগ্রহের জন্য ৩০ টাকা এবং প্রতিজন মৃত্যু ভোটারের তথ্য সংগ্রহের জন্য ২০ টাকা করে সম্মানী ধরা হয়েছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর