সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াইয় খুনের আসামি শৌচাগারের ছাদ ফুটো করে পালালেন

প্রতিবেদকের নাম / ২২৬ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ৬ নভেম্বর, ২০১৯, ২:৩২ অপরাহ্ণ

ঝিনুক টিভি ডেস্ক-

খুনের মামলায় জেল খাটছিলেন তাঁরা দুজন। সহসা মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাও ছিল না। নিজেদের ‘মুক্তির’ উপায় তাই নিজেরাই করে নিয়েছেন। শৌচাগারের ছাদ ফুটো করে পালিয়ে গেছেন কারাগার থেকে!বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে গত রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সালিনাস শহরের একটি কারাগারে। পালিয়ে যাওয়া দুই আসামির নাম সান্তোস স্যামুয়েল ফনসেকা (২১) ও জোনাথন সালাজার (২০)। পালানোর জন্য শৌচাগারের ছাদে ২২ ইঞ্চি ফুটো করেছেন তাঁরা!

কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাকর্মীরা যেন টের না পায়, সে কারণে শৌচাগারের ছাদে ২২ ইঞ্চি ফুটো করেন। ওই ফুটো দিয়েই কারাগার থেকে বেরিয়ে গেছেন ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার দুই আসামি।ক্যালিফোর্নিয়ার আইন প্রয়োগকারী সংস্থা মন্টেরি কাউন্টি শেরিফের মুখপাত্র জোনাথন থর্নবার্গ বলেন, ‘খুনের মামলায় অভিযুক্ত দুই আসামি কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় আমরা হতাশ।’

পালিয়ে যাওয়া দুই আসামির খোঁজে ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। তাঁদের খোঁজ দিতে পারলে ৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে চার লাখ টাকা) পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।২০১৭ সালে জেমি মার্টিনেজ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয় জোনাথন সালাজারকে। আর ২০১৮ সালে চার দিনের ব্যবধানে দুই ব্যক্তিকে হত্যার অভিযোগে সান্তোস স্যামুয়েল ফনসেকাকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর