সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

দ্বীপ গাবুরায় ত্রান নয়, টেকসই বেড়িবাঁধের দাবীতে মানববন্ধন

প্রতিবেদকের নাম / ২৫৭ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ২২ জুন, ২০২০, ৬:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরায় ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার (২১ জুন ) বেলা ১২ টায় শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নীলডুমুর খেয়াঘাট এলাকায় গাবুরা ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে দুইঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করে।

এসময় খোলপেটুয়া স্টুডেন্টস কেয়ার সোসাইটি, গাবুরা আইডিয়াল ক্লাব, গাবুরা অগ্নিবীণা একতা যুব সংঘ, স্বপ্ন চুড়া ফাউন্ডেশন, ইনিশিয়েটিভ ফর স্যোশাল হারমনি, আলোর দিশারি যুব সংঘ, উমর স্মৃতি সংঘ, স্যোশাল প্রাইড ফাউন্ডেশন, গাবুরা রক্তদান সংস্থা, সৃষ্টি হিউম্যান রাইট সোসাইটি, ডুমুরিয়া তরুণ সংঘ এবং আমার ১৯ ফাউন্ডেশনসহ ৩২ টি সামাজিক সংগঠনের সহস্রাধিক তরুণ যুবকরা অংশ গ্রহণ করে।

এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন গাবুরা ইউপির ৭ নং ওয়ার্ডের সদস্য আবিয়ার রহমান, গাবুরা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার রহমান, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উপজেলা সভাপতি ডা: দবির উদ্দিন, গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি’র যুগ্ন-আহবায়ক ও খুলনা মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো.মাসুদ রানা, গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির ঢাকা জোনের সভাপতি আমান উল্লাহ আমান, খুলনা জোনের সভাপতি আলমগীর হোসেন, সাতক্ষীরা জোনের সদস্য খান আবু খান প্রমুখ।

বক্তরা বলেন, গাবুরা দ্বীপ ইউনিয়ন হওয়ার আমাদের সব সময় বাঁধ ভাঙা নিয়ে আতঙ্কে থাকতে হয়। আকাশে মেঘ দেখলে আমরা আতঙ্কে ঘুম হারাম হয়ে যায়। ঘূর্ণিঝড় আইলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন উপকূলে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। কিন্তু আইলার ১০ বছর পরও টেকসই বাঁধ নির্মাণ করা হয়নি। এরপর আরোও কিছু ঝড় উপকূলে আঘাত হানে। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানে শ্যামনগর ও আশাশুনির বেড়িবাঁধগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বাঁধের জন্য উপকূলের মানুষকে আজও আন্দোলন করতে হচ্ছে। আমরা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই। দ্রুত টেকসই বাঁধের দাবীতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তরা।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর