শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

দ্বিতীয় দফায় করোনা পজিটিভ ম্যাজিস্ট্রেট সারওয়ারের

প্রতিবেদকের নাম / ১৫১ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ২২ জুন, ২০২০, ১:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

দ্বিতীয় দফায় শারীরিক নমুনা পরীক্ষার ফলাফলেও করোনা পজিটিভ এসেছে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের। তার শারীরিক অবস্থারও কিছুটা অবনতি হয়েছে। শরীরে ব্যথা, কাশি থাকলেও জ্বর বা শ্বাসকষ্ট নেই সোমবার এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। এসময় তিনি দেশের মানুষের কাছে দোয়া চান। সারওয়ার আলম সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তার স্ত্রী সানজিদা লিন্ডা করোনা মুক্ত হয়েছেন।

সারওয়ার আলম বলেন, ‘গত বৃহস্পতিবার আবারও করোনার ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে দ্বিতীয় টেস্টেও পজেটিভ এলো। শরীরে ব্যথা, কাঁশি আছে। তবে জ্বর বা শ্বাসকষ্ট নেই।’হাসপাতালে ভর্তি হবেন কিনা জানতে চাইলে সারওয়ার বলেন, ‘না। বাসাতেই চিকিৎসা নিচ্ছি। ‘সন্তানরা কেমন আছে জানতে চাইলে তিনি বলেন, ‘ওরা এখন পর্যন্ত ভালো আছে।’ এসময় সারওয়ার তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চান। এর আগে গত ১২ জুন রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় র‍্যাবের এই কর্মকর্তার। তবে পরদিন সকালে সেটি ঠিক হয়ে যায়।

এলিট ফোর্স র‍্যাবে যোগদানের পর থেকে তার মতো মেধাবী ও সৎ অফিসার খুব সময়ে দেশজুড়ে পরিচিতি পান সারওয়ার আলম। আলোচিত ক্যাসিনো অভিযান ছাড়াও ঢাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পকারখানা এবং খাবারের দোকানে অভিযান পরিচালনা করেন তিনি। বিশেষ করে, ভেজাল খাদ্য, নকল কসমেটিকস, অবৈধ হাসপাতাল পরিচালনা, মাদক বিরোধী অভিযানে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। গত ৬ জুন রাতে করোনা শনাক্তের বিষয়ে জানতে পারেন সারওয়ার আলম। এরপর থেকে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তার আগে সারওয়ারের স্ত্রী সানজিদা লিন্ডা করোনা আক্রান্ত হন। তবে সম্প্রতি তিনি সুস্থ হয়ে উঠেছেন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর