সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

গণপরিবহনে হ্যান্ড স্যানিটাইজারের নামে দিচ্ছে পানি

প্রতিবেদকের নাম / ১৭১ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২০, ৮:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামে গণপরিবহনগুলোতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বাসগুলোতে যাত্রী পরিবহনে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও তা মানছেন না চট্টগ্রামের অধিকাংশ পরিবহন শ্রমিকরা। এমনকি গণপরিবহনের অধিকাংশ চালক-হেলপার মাস্কও ব্যবহার করছেন না। হ্যান্ড স্যানিটাইজ করার নামে দেয়া হচ্ছে শুধু পানি।

নগরের জিইসি ও ওয়াসা মোড় এলাকায় শুক্রবার (৩ জুলাই) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমনই অনিয়ম চোখে পড়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।

এ সময় গণপরিবহনে স্যানিটাইজার না থাকা, নকল হ্যান্ড স্যানিটাইজার রাখা, পানি দিয়ে স্যানিটাইজ করা ও অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে পরিবহন শ্রমিক এবং যাত্রীসহ ২০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী এ ম্যাজিস্ট্রেট বলেন, ‘অভিযানকালে নগরের জিইসি ও ওয়াসা মোড়ে দেখা যায়, অনেক বাস, সিএনজি ও ব্যক্তিগত গাড়ি স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছে। কয়েকটি বাসে দেখা যায়, সুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার নেই, ড্রাইভার হেলপারসহ যাত্রীদেরকেও মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়নি। বাসে হ্যান্ড স্যানিটাইজার যেগুলো আছে তা জীবাণুনাশক না। আবার কয়েকটি বাসে শুধু পানি দিয়ে স্যানিটাইজ করা হচ্ছে। যা যাত্রীদের সঙ্গে প্রতারণার শামিল।’

তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে ২ সিটের জায়গার একজন থাকার কথা থাকলেও ২ থেকে ৩ জনও বসা অবস্থায় দেখা যায়। অভিযানের সময় যাত্রীরা অভিযোগ করেন, স্বাস্থ্যবিধি পালনের কথা বললে অনেক ক্ষেত্রে ড্রাইভার ও হেলপার মিলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং ম্যাজিস্ট্রেট দেখলে তারা ভালো সাজেন। স্যানিটাইজার না থাকা, নকল হ্যান্ড স্যানিটাইজার রাখা, পানি দিয়ে স্যানিটাইজ করা ও অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে ১০ জন ড্রাইভারকে ৩০০০ টাকা অর্থদণ্ড করা হয়।’

এছাড়াও ব্যক্তিগত নোহা গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশায় অধিক যাত্রী থাকায় চালক ও যাত্রীসহ ১০ জনকে ১০০০ টাকা অর্থদণ্ড করা হয় বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর