বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

মাঠ রক্ষার দাবিতে প্ল্যাকার্ড হাতে যুবকদের প্রতিবাদ

প্রতিবেদকের নাম / ১২৭ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৩:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াঁবেকী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও প্লাকার্ড প্রদর্শনী করেছে শতাধিক তরুণ-যুবক ও শিক্ষার্থীরা।

সোমবার (৬ জুলাই) বিকাল ৪ টায় নওয়াঁবেকী মাধ্যমিক বিদ্যালয়ের গেইট সম্মুখে নওয়াবেকী – শ্যামনগর সড়কে তাদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম, আটুলিয়া ইউনিটের সহ-সভাপতি ও নওয়াঁবেকী ক্রিকেট একাডেমির পরিচালক এস.এম আবির হোসেন এর সভাপতিত্বে উক্ত প্লাকার্ড প্রদর্শনী তে বক্তব্য রাখেন নওয়াঁবেকী মহাবিদ্যালয় ক্রীড়া শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আশিকুর রহমান, সিডিও ইয়ুথ টিম আটুলিয়ার সাধারণ সম্পাদক রমজান হোসেন সাগর, ছাত্রলীগ নেতা মো. আশিক, ফয়সাল হোসেন প্রমুখ।

উক্ত প্লাকার্ড প্রদর্শনী তে বক্তারা বলেন, নওয়াঁবেকী মাধ্যমিক বিদ্যালয়ের এই খেলার মাঠ থেকে খেলা করে অনেক কৃতি সন্তান উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া অঙ্গনে অবদান রেখেছে। এছাড়াও মাদক থেকে দূরে রাখতে এই মাঠটি খুবই প্রয়োজন অত্র এলাকার জন্য। তবে এই বিদ্যালয়ে নতুন একটি ভবন নির্মাণ হতে যাচ্ছে, যা এখানকার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একটাই দাবী- খেলার মাঠ টা বাদ রেখে পরিত্যক্ত ভবনের স্থলে নতুন ভবন নির্মাণ করা। যাতে লেখাপড়ার পাশাপাশি বিনোদনের অংশ হিসেবে এই অঞ্চলের হাজারো যুব সমাজ নিজেদেরকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে পারে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর