সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

এইচএসসিতে মূল্যায়নের সিদ্ধান্তে যা বলছেন শিক্ষাবিদরা

প্রতিবেদকের নাম / ১৫২ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ৯:৫৮ অপরাহ্ণ
ছবি : আ আ ম স আরেফিন সিদ্দিক, যতিন সরকার ও ড. আব্দুল খালেক।

ডেস্ক রিপোর্ট : ২০২০ সালের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে না। জেএসসি ও এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দুই পরীক্ষার গড় মূল্যায়নের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্ত যথাযথ মনে করছেন অনেকে। তারা বলছেন, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে এর বিকল্প ছিল না। তবে অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর বিকল্প নেই। কোনও না কোনোভাবে মূল্যায়নের মাধ্যমেই ফলাফল দেওয়া বাঞ্ছনীয়। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা ছাড়াও টেস্ট পরীক্ষা বা ক্লাস উত্তীর্ণের পরীক্ষা বা শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যায়নের সুযোগ থাকলে ভালো হতো। সেসব মূল্যায়নের একটা স্পর্শ থাকতো এই মূল্যায়নে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মূল্যায়নের প্রতি আস্থার বিষয়টি রয়েছে। সব প্রতিষ্ঠান একরকম মূল্যায়ন করে না। সেক্ষেত্রে শিক্ষার্থীরা বৈষম্যের শিকারও হতে পারেন। তবে কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা সবার আগে। তাই মূল্যায়ন ছাড়া এখন বিকল্প নেই।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেক বলেন, ‘জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে এটি করা হচ্ছে। আমার মনে হয়, এরচেয়ে এই সময় আর ভালো কিছু করার সুযোগ নেই। শিক্ষার্থীদের আটকে রাখলে একটি জট তৈরি হতো। ভালোই হয়েছে। কারণ, শিক্ষার্থীদের জীবন আগে। এই পরীক্ষাই শেষ পরীক্ষা নয়, আরও অনেক পরীক্ষা দেওয়ার সুযোগ আসবে।’
তবে ভিন্নমত প্রকাশ করে শিক্ষাবিদ ও সাহিত্যিক যতিন সরকার বলেন, ‘এইচএসসি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়া উচিত ছিল। এই পরীক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই না নেওয়াটা আত্মঘাতী সিদ্ধান্ত।’
মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম মূল্যায়নের পক্ষে মত দিয়ে বলেন, ‘করোনা কবে অনুকূলে আসবে না অনিশ্চিত। যদি তিন মাস বা ছয় মাস পরে চলে যাবে জানা যেতো, তাহলে দেরি করা যেতো। দীর্ঘদিন পরীক্ষার্থীরা বসে থাকায় হতাশ হয়ে যাচ্ছিল। এসব শিক্ষার্থীর জেএসসি ও এসএসসি দুটি পাবলিক পরীক্ষা ছিল। নানা কারণে অনেকের পরীক্ষা না দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতো। এই মূল্যায়নের কারণে শিক্ষার্থীদের পক্ষেই গেছে সিদ্ধান্তটা। বেশিরভাগ শিক্ষার্থীর জন্য এটি ভালো হয়েছে। আমরা দেখেছি এসএসসির চেয়ে পরীক্ষার্থীরা এইচএসসিতে কিছুটা খারাপই করে। ভালো করার সংখ্যা কম। সেদিক থেকে এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের পক্ষে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে মূল্যায়নের সিদ্ধান্ত জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘জেএসসি ও এসএসসির ফলাফলের গড়ের ভিত্তিতে এইচএসসির মূল্যায়নটা করবো। ডিসেম্বরে মূল্যায়নের ফল প্রকাশ করা হবে।’ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘মূল্যায়ন হবে আন্তর্জাতিক মানের।’

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর