গণতন্ত্রের রক্ষাকবচ অবাধ ও বস্তুনিষ্ঠ সংবাদ, এনটিভির বর্ষপূর্তিতে এমপি খোকন
নিজস্ব প্রতিবেদক :
/ ১১
সময়ঃ
নিউজ আপঃ
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
সেয়ার করুনঃ
অবাধ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হলো গণতন্ত্রের আসল রক্ষাকবচ। সাংবাদিকতার স্বাধীনতা ছাড়া একটি সুস্থ গণতান্ত্রিক সমাজ কল্পনা করা যায় না।জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র ২৪তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কালকিনি-মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।শুক্রবার জুমার নামাজ শেষে মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া মহসিনা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সাথে নিয়ে র্যালি ও কেক কাটার মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।এনটিভি’র মাদারীপুর জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এম. আর. মুর্তজার আয়োজনে এবং দৈনিক বাংলার প্রতিনিধি মো. ফায়েজুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফারুক বেপারী, মাদ্রাসার তত্ত্বাবধায়ক এনায়েত খান ও প্রিন্সিপাল মো. মনিরুজ্জামান।বক্তব্যে এমপি আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, বিএনপি যতবার দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সাংবাদিকরা ততবার তাদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে এবং বর্তমানে তা আরও সুসংহত হয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তিনি এনটিভি’র মাদারীপুর প্রতিনিধিসহ উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের প্রতি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কর্মসূচিগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলার সিনিয়র সাংবাদিক দৈনিক আলোকিত সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস. এম. রাসেল, বাংলাভিশনের ফরিদ উদ্দিন মুফতি, এশিয়ান টিভির প্রতিনিধি মো. মহসিন তালুকদার, সাংবাদিক লিখন মাহমুদ . সোহাগ কাজী ও মো. রেজা প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসা প্রাঙ্গণে বর্তমান সরকারের গৃহীত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সবাইকে সাথে নিয়ে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। পরে এনটিভি’র উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।