সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

বাংলাদেশে ৮টি মসজিদ নির্মাণ করবে সৌদি সরকার

প্রতিবেদকের নাম / ৩৮০ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯, ১০:২০ পূর্বাহ্ণ

ঝিনুক টিভি ডেস্ক-
বাংলাদেশে শিগগিরই ৮টি মসজিদ নির্মাণ করবে সৌদি সরকার।এসব মসজিদ নির্মাণে সৌদি সরকারের ব্যয় হবে ২০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬৮ কোটি টাকা ২৯ সেপ্টেম্বর, রোববার বিকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হারকান হুয়াইদাহ বিন শুয়াইয়াহ ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেন।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রীকে এ তথ্য দেন হারকান হুয়াইদাহ বিন শুয়াইয়াহ। হারকান হুয়াইদাহ বিন শুয়াইয়াহ বলেন, বাংলাদেশে মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল সৌদি সরকার।সে মোতাবেক ২০ মিলিয়ন ডলার ব্যয়ে বাংলাদেশে আটটি মসজিদ নির্মাণের কাজ শুরু করতে চায় সৌদি সরকার।
তিনি আরও বলেন, এসব মসজিদ নির্মাণের জন্য যে আটটি স্থান নির্বাচন করেছে বাংলাদেশ সরকার সে স্থানগুলো সরেজমিন পরিদর্শন করতে চায় সৌদি কর্তৃপক্ষ। এজন্য সৌদি থেকে একটি পর্যবেক্ষক দল অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ বাংলাদেশ সফর করবে।

সৌদি সরকারের এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। বিন শুয়াইয়াহকে তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে নিজস্ব অর্থায়নে সারা দেশে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করেছে। তবে বাংলাদেশে মসজিদ নির্মাণ বিষয়ে সৌদি সরকারের এই আগ্রহ ও কর্মপরিকল্পনা নিঃসন্দেহে আনন্দের বিষয়। বিষয়টিতে সৌদি সরকারকে স্বাগত জানাই।এভাবেই মুসলিম উম্মার কল্যাণে সৌদি সরকারের সব প্রচেষ্টার সঙ্গে থাকবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সময়ে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে; এ তারই প্রমাণ বলে মন্তব্য করেন শেখ মো. আব্দুল্লাহ।
ধর্ম প্রতিমন্ত্রীর সচিবালয়ে এ সাক্ষাতকালে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এবং সৌদি এম্বাসেডর কার্যালয়ের পরিচালক খালেদ আল ওতাইবি।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর