শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গণতন্ত্রের রক্ষাকবচ অবাধ ও বস্তুনিষ্ঠ সংবাদ, এনটিভির বর্ষপূর্তিতে এমপি খোকন   সংসদ ভবনে শিক্ষা সফর, নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বসিত মাদারীপুরের শিক্ষার্থীরা বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

গণতন্ত্রের রক্ষাকবচ অবাধ ও বস্তুনিষ্ঠ সংবাদ, এনটিভির বর্ষপূর্তিতে এমপি খোকন  

নিজস্ব প্রতিবেদক : / ১১ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ

অবাধ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হলো গণতন্ত্রের আসল রক্ষাকবচ। সাংবাদিকতার স্বাধীনতা ছাড়া একটি সুস্থ গণতান্ত্রিক সমাজ কল্পনা করা যায় না।জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র ২৪তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কালকিনি-মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।শুক্রবার জুমার নামাজ শেষে মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া মহসিনা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সাথে নিয়ে র‍্যালি ও কেক কাটার মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।এনটিভি’র মাদারীপুর জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এম. আর. মুর্তজার আয়োজনে এবং দৈনিক বাংলার প্রতিনিধি মো. ফায়েজুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফারুক বেপারী, মাদ্রাসার তত্ত্বাবধায়ক এনায়েত খান ও প্রিন্সিপাল মো. মনিরুজ্জামান।বক্তব্যে এমপি আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, বিএনপি যতবার দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সাংবাদিকরা ততবার তাদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে এবং বর্তমানে তা আরও সুসংহত হয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তিনি এনটিভি’র মাদারীপুর প্রতিনিধিসহ উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের প্রতি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কর্মসূচিগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,  জেলার সিনিয়র সাংবাদিক দৈনিক আলোকিত সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস. এম. রাসেল, বাংলাভিশনের ফরিদ উদ্দিন মুফতি, এশিয়ান টিভির প্রতিনিধি মো. মহসিন তালুকদার, সাংবাদিক লিখন মাহমুদ . সোহাগ কাজী ও মো. রেজা প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসা প্রাঙ্গণে বর্তমান সরকারের গৃহীত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সবাইকে সাথে নিয়ে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। পরে এনটিভি’র উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর