বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

১ অক্টোবর থেকে ওমান যেতে পারবে বাংলাদেশীরা

প্রতিবেদকের নাম / ২৩৭ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৬ অপরাহ্ণ

আটকে পড়া প্রবাসীদের সৌদির পর ওমানে ফেরা নিয়ে সমস্যা কেটে গেছে।
ওমান সরকার গতকাল বৃহস্পতিবার বাংলাদেশকে জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে আটকে পড়া বাংলাদেশিরা ওমানে ফিরতে পারবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল দুপুরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকেও আমরা একটা ভালো খবর পেয়েছি। ওমানের যাঁরা এখানে আটকে আছেন, তাঁরা নিশ্চিন্তে যেতে পারবেন।’

মন্ত্রী বলেন, ‘ওমান সরকার আমাদের নোট ভারবাল দিয়ে জানিয়েছে, যত বাংলাদেশি এখানে আটকে আছেন, তাঁরা যদি ওমানে যেতে চান, তাহলে তাঁরা দূতাবাসের অনাপত্তি সনদ ছাড়াই যেতে পারবেন।
শুধু থাকতে হবে ওমানের বৈধ ইকামা পরিচয়পত্র, বৈধ পাসপোর্ট, কভিড-১৯ পিসিআর টেস্ট রিপোর্ট।
এ ছাড়া ওমানে যাওয়ার পর তাঁদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।’

তিনি বলেন, ‘আগামী ১ অক্টোবর থেকে ওমানগামী যেকোনো এয়ারলাইনসে করে আটকে পড়া বাংলাদেশিরা ওমানে যেতে পারবেন।’

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর